Fri 7th Aug 2026, 4:40 am

আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ চীনে ৩০০ কোটির ব্যবসা করেছে

আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ চীনে ৩০০ কোটির ব্যবসা করেছে

আমির খানের সর্বসাম্প্রতিক ছবি সিক্রেট সুপারস্টার চীনের বাজারে ৩০০ কোটি রুপি ব্যবসা করার দুর্লভ মাইলস্টোন অতিক্রম করেছে। চীনে প্রদর্শনের দ্বিতীয় সপ্তাহে কোনো হেলদোল নেই এই সুপার মুভির, চুটিয়ে ব্যবসা করছে ছবিটি। ইতিমধ্যেই চীনের বাজারে ৩২৭ কোটি রুপি ব্যবসা করেছে সিক্রেট সুপারস্টার। প্রদর্শনীর অষ্টম দিনে এই দর্শনীয় মাইলফলক অতিক্রম করে ছবিটি।

 

তরণ আদর্শ, যিনি একজন ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তাঁর ট্যুইট বার্তায় লেখেন, অসাধারণ করছে ছবিটি। আগামী দুই দিন (শনি ও রবিবার) আরো ব্যবসার আশা রয়েছে।

 

সিক্রেট সুপারস্টার ছবিটি আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও কর্তৃক প্রয়োজিত। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দঙ্গল-খ্যাত জায়রা ওয়াসিম। আমির খান ছবিটিতে একটি সহযোগী চরিত্র রূপদান করেছেন। ছবিটির নির্মাণ ব্যয় ছিল ১৫ কোটি রুপি। ভারতে ছবিটি ব্যবসা করে ৩০ কোটি রুপি। আর চীনের বাজারে ছবিটির প্রথম দিনের আয় চীনে দঙ্গলের প্রথম দিনেই আয়কে (২০ কোটি) ছাড়িয়ে যায়।