সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা হয়। মামলাটি এখন তদন্ত পর্যায়ে আছে। তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সম্প্রতি চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির এক পুরোনো মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে পপি এবার নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন যে, তার বক্তব্যটি চলচ্চিত্র জগত ত্যাগের সঙ্গে সম্পর্কিত নয়। বরং ভালো চিত্রনাট্য পেলে তিনি শুধু অভিনয়ই নয়, প্রযোজনাতেও আগ্রহী।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার প্রথম চলচ্চিত্রেই অসাধারণ অভিনয় দিয়ে সাড়া জাগিয়েছিলেন, এবং খুব দ্রুতই ঢালিউডে নিজের এক স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থান তৈরি করে নেন। এবার তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে এক নতুন আন্তর্জাতিক অধ্যায়, যা কেবল দেশের গণ্ডি ছাড়িয়ে তাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেবে।
মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে নিজেদের প্রথম চলচ্চিত্র ‘কানাভুলো প্যারাডক্স’ নির্মাণ করছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার।
১৪ আগস্ট মুক্তির পর থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ইমরান হাশমি অভিনীত ‘আওরাপন ২’। দ্বিতীয় সপ্তাহান্তে এর আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি এখন বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ঢালিউডের আলোচিত মুখ জায়েদ খান এবার এক ভিন্ন মাত্রায় নিজেকে উপস্থাপন করতে চলেছেন। পূর্বে মঞ্চ পরিবেশনায় তার সরব উপস্থিতি দেখা গেলেও, এবার তিনি একটি বৃহৎ পরিসরের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দর্শকদের মনোযোগ কেড়েছেন।