Fri 17th Jul 2026, 7:48 pm

পর্ণস্টার ওলিভিয়া লুয়া এর ম্রত্যু রহস্য উদঘাটন

পর্ণস্টার ওলিভিয়া লুয়া এর ম্রত্যু রহস্য উদঘাটন

যুক্তরাষ্ট্রে গত তিন মাসে পাঁচজন জনপ্রিয় পর্নোতারকার মৃত্যু ছিল বেশ রহস্যজনক। ওই পাঁচ পর্নোতারকাদের অনেকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা সর্বশেষ গত ১৯ জানুয়ারি মারা যাওয়া জনপ্রিয় পর্নোতারকা ওলিভিয়া লুয়ার মৃত্যু রহস্য উদঘাটন করেছে।

 

চিকিৎসকরা জানান, অতিরিক্ত মাদক সেবনে পর্নোতারকা ওলিভিয়া লুয়ার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ওই পর্নোতারকার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। লস অ্যাঞ্জেলসে ওলিভিয়া লুয়া বসবাস করতেন।

 

এক বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত মাদক সেবনের কারণে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি লুয়াকে মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল। এদিকে ডাক্তারের ময়নাতদন্তেও প্রচুর পরিমাণ মাদক সেবনের প্রমাণ মিলেছে।

 

ওলিভিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ পর্নো সংস্থার এক মুখপাত্র জানান, একজন প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে আমরা শোকাহত। আমার তার আত্মার শান্তি কামনা করছি।

 

উল্লেখ্য, ১৯৯৪ সালে ওলিভিয়া লুয়া মার্কিন যুক্তরাষ্টের ৫ম জনবহুল শহর ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শতাধিক পর্নোফিল্মে অভিনয় করেন।