Mon 21st Sep 2026, 9:38 pm

আরও তিন মরদেহ দেশে আসছে আজ

আরও তিন মরদেহ দেশে আসছে আজ

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান, পিয়াস রায়ের মরদেহ আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেল ৩টায় তাদের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার নিহত নজরুল ইসলাম, আলিফুজ্জামান, পিয়াস রায়ের পরিচয় শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। 

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউ-বাংলার উড়োজাহাজ। নিহত হয় বাংলাদেশের ২৬ যাত্রী। ১৯ মার্চ প্রথম দফায় ২৩ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।