Sat 10th Oct 2026, 8:36 am

আইয়ুব বাচ্চুর প্রথম জানাযা অনুষ্ঠিত হবে শুক্রবার জাতীয় ঈদগাহে

আইয়ুব বাচ্চুর প্রথম জানাযা অনুষ্ঠিত হবে শুক্রবার জাতীয় ঈদগাহে

শুক্রবার বাদ জুমআ জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে এ তথ্য জানান আইয়ুব বাচ্চুর ছোট ভাই। তিনি বলেন, আজ স্কয়ার হাসপাতালের হিমাগারে আইয়ুব বাচ্চুর মরদেহ রাখা হবে।

সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।