Fri 7th Aug 2026, 4:47 am

শুক্রবার দেশে আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ

 শুক্রবার দেশে আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ

সব আনুষ্ঠানিকতা শেষে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ  আগামি শুক্রবার দেশে আনা হচ্ছে।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক বলেন, শুক্রবার বিকেলে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হচ্ছে, তারও আগেও হতে পারে। মরদেহ দেশে আনার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুণ ভূমিকা রেখেছেন। এজন্য চলচ্চিত্র ও নাটক পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গোলাপি এখন ট্রেনে, ভাত দে, কসাই, নয়নমণি, দুই পয়সার আলতা’, জন্ম থেকে জ্বলছিসহ এমন আরও কিছু জনপ্রিয় সিনেমার কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেন।

গুণী এই নির্মাতা চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতস্বরুপ- জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ একাধিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।