Fri 7th Aug 2026, 4:47 am

বড় পর্দায় মম স্বপ্নের ঘর নিয়ে

বড় পর্দায় মম স্বপ্নের ঘর নিয়ে

মম অভিনীত নতুন  সিনেমা ‘স্বপ্নের ঘর মুক্তি পাচ্ছে আগামীকাল ২১ ডিসেম্বর । এটি নির্মাণ করেছেন তানিম রহমান।  থ্রিলারধর্মী সিনেমা এটি। জাকিয়া বারী মম বলেন, চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল আমার অভিনীত আলতাবানু সিনেমাটি। আবার গেল নভেম্বরে মুক্তি পেল আমার অভিনীত ‘দহন’ সিনেমাটি। দুটি দুই রকমের গল্পের সিনেমা। আবার স্বপ্নের ঘর একেবারেই থ্রিলারধর্মী একটি সিনেমা। বাংলাদেশে এর আগে এই ধরনের সিনেমা খুব কমই নির্মিত হয়েছে। আমরা যারা সিনেমাটিতে অভিনয় করেছি প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে খুব মনোযোগ দিয়ে অভিনয় করেছি। যে কারণে সিনেমাটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। আশা করছি বছরের শেষ প্রান্তে এসে স্বপ্নের ঘর আলোচনায় আসবে। দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন এটা আমি নিশ্চিত বলতে পারি। এ দিকে গতকাল ছিল মম’র জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরটা তিনি তার খুব কাছের কিছু মানুষের সঙ্গে শুরু করেন। এরপর সারাটা দিন নিজের মতো করে সময় কাটান তিনি। মম বলেন, জন্মদিনে আমি আমার মতো করে সময় কাটানোর চেষ্টা করি। এ ছাড়াও চেষ্টা করি জন্মদিনে মাকেও কিছুটা সময় দিতে। মা এই দিনে আমার প্রিয় প্রিয় খাবার রান্না করে আমাকে খাইয়ে দেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।