Fri 7th Aug 2026, 6:45 am

অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

 অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এখন কক্সবাজারে। আজ সোমবার সকালে তিনি ঢাকায় আসেন। এরপরই কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে চলে যান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক কর্মকর্তা আজ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এই সংস্থার বিশেষ দূত হিসেবেই জোলির এবারের সফর।

চার দিনের সফরে সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

প্লেনে ওঠার সময় অ্যাঞ্জেলিনা জোলি কূটনৈতিক সূত্র জানায়, ইউএনএইচসিআরের এই বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন। রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। পরে তিনি সংবাদ সম্মেলন করে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।