Thu 1st Oct 2026, 5:36 pm

সম্পর্কের বিষয়ে জানালেন নেহা ও রোহনপ্রীত

সম্পর্কের বিষয়ে জানালেন নেহা ও রোহনপ্রীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর পাকাপাকিভাবে বাঁধা পড়তে চলেছেন রোহনপ্রীত সিংয়ের সঙ্গে! সম্প্রতি একটি ছবি নিয়ে জোর জল্পনা শুরু হয়। আর এতদিন চুপ থাকার পর অবশেষে এবিষয়ে মুখ খুলেছেন নেহা।

 

শুক্রবার নেহা নিজেই রোহনপ্রীত সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে নেহা লিখেছেন 'রোহনপ্রীত সিং তুমি শুধু আমার'।হ্যাশট্যাগ দিয়েছেন নেহুপ্রীত। অর্থাৎ নেহার নেহু আর রোহনপ্রীতের প্রীত। একই সঙ্গে 'আমার জীবনের সঙ্গে আলাপ করুন' বলে রোহনপ্রীতও ইনস্টাগ্রামে নেহার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।

 

এখানেই শেষ নয়, রোহনপ্রীত নেহার পোস্টে নিজেও 'মেরি জিন্দেগী' বলে কমেন্ট করেছেন। পাল্টা উত্তরে নেহা রোহনপ্রীতকে 'রোহু বেবি' বলে ডেকেছেন।

 

নেহা কক্কর ও রোহনপ্রীত সিং এর এই পোস্টের পর তাদের সম্পর্ক নিয়ে কোনো ধোঁয়াশা থাকল না। নেহা ও রোহনপ্রীত অফিসিয়ালি তাদের সম্পর্কের কথা ঘোষণার পর, বিয়ের ঘোষণাও খুব শীঘ্রই করবেন বলে জানা গেছে।