Tue 22nd Sep 2026, 1:56 pm

'ভয়ংকর সুন্দর' এর পর পরমব্রত এবার ফারুকীর ছবিতে

'ভয়ংকর সুন্দর' এর পর পরমব্রত এবার ফারুকীর ছবিতে

মোস্তফা সরয়ার ফারুকী শুরু করেছেন তাঁর নতুন ছবির শুটিং। ছবির নাম ‘শনিবার বিকেল’। ছবিতে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন এটা কারো অজানা নয়। কারণ এ ঘোষণা ফারুকী অনেক আগেই দিয়েছেন।

তবে নতুন খবর হলো, ছবিটিতে অভিনয় করছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। তাঁর চরিত্রের নাম পলাশ। বাংলাদেশে এর আগেও পরমব্রত কাজ করলেও ফারুকীর সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। ছবিটিতে তাঁর লুক ও চরিত্রে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন বলে জানান পরমব্রত।

ছবিতে আরো একজন বিদেশি অভিনেতা অভিনয় করছেন। প্যালেস্টাইনি এই অভিনেতার নাম ইয়াদ হুরানি। তিনি ছবিতে আনোয়ার চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, জাহিদ হাসান শাহিদুল ও তিশা রাইসা চরিত্রে অভিনয় করছেন।

বাংলাদেশ, ভারত ও জার্মানের যৌথপ্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। চলতি মাসে ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে এখনো সেটা জানাননি পরিচালক।