গত শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি চার বছর আগে র্যাবের অভিযানে তাঁর গ্রেফতারি প্রসঙ্গে রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। পরীমনির দাবি, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে 'সম্পূর্ণ বেআইনিভাবে' এবং 'বিশেষ মহলের স্বার্থে' গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার ফলস্বরূপ তাঁর ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। একইসঙ্গে তিনি রাষ্ট্রের কাছে এই প্রশ্ন রেখেছেন যে, তাঁর হারানো সম্মান, মানসিক শান্তি এবং জীবনের মূল্যবোধ ফিরিয়ে দেওয়া আদৌ সম্ভব কিনা।
পোস্টে, পরীমনি র্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন টকশোতে তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যার মাধ্যমে দেশবাসী জানতে পেরেছেন যে, বনানীতে অভিনেত্রীর বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের প্রত্যক্ষ নির্দেশে তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।
পরীমনি উল্লেখ করেন, 'আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার ফলস্বরূপ আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন— সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।' তিনি আরও বলেন, 'পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময় আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ এবং আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়।'