Fri 7th Aug 2026, 5:19 am

না ফেরার দেশে চলচিত্র অভিনেতা সিরাজ হায়দার

না ফেরার দেশে চলচিত্র অভিনেতা সিরাজ হায়দার

দেশের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে হার্ট অ্যাটাকে নিজ বাসাতেই তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি...

বৃহস্পতিবার সকালে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

সিরাজ হায়দার অভিনয়ের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ ৫৫ বছরেরও বেশী সময় ধরে। ১৯৬২ সালে নবম শ্রেণীর ছাত্রকালীন সময়ে ১৪ আগস্ট পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে। 

এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে। মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে জল্লাদের দরবার নামক চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম সুখের সংসার। নারায়ন ঘোষ মিতা পরিচালিত এ চলচ্চিত্রে সিরাজ হায়দার খলনায়ক চরিত্রে অভিনয় করেন।

মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন মাত্র উনিশ বছর বয়সে। ১৯৭৬ সালে তিনি রঙ্গনা নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলো নাটকের নির্দেশনা দেন। সিরাজ হায়দার দুটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। এদের একটি আদম ব্যাপারী যা মুক্তি পায় নি, অন্যটির নাম সুখ।

তার জন্ম ১৯৪৮ সালের ৬ ফেব্রুয়ারি ফরিদপুরে মামার বাড়িতে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দরগাওয়ে।