“হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।” - দিন কয়েক পূর্বে পশ্চিমবঙ্গের টাকি থেকে নিজস্ব আলোকচিত্র পোস্ট করে এমন ক্যাপশন দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা দেব। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সমানভাবে জনপ্রিয় এই নায়ক ও প্রযোজকের সেই পোস্টে প্রায় তিন লক্ষ প্রতিক্রিয়া এসেছে, যেখানে বহু বাংলাদেশি দর্শক তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাঁর অভিনীত ‘বুনোহাঁস’ সিনেমার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যার কিছু অংশের চিত্রায়ন হয়েছিল বাংলাদেশে। তবে বর্তমানে দেব আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে তাঁর আসন্ন নতুন সিনেমা নিয়ে। এককালে ব্যক্তিগত সম্পর্কে আবদ্ধ থাকা এই তারকা জুটি দীর্ঘ এক যুগ, অর্থাৎ ১২ বছর পর, ফের একসঙ্গে কাজ করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁদের নতুন চলচ্চিত্র ‘দেশু ৭’-এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
১ মিনিট ৩০ সেকেন্ড দীর্ঘ এই টিজারে অ্যাকশন হিরো দেবের পরিচিত রূপের পাশাপাশি ফিরে এসেছে দেব-শুভশ্রী জুটির পুরোনো রোমান্টিক রসায়ন। দেব ও শুভশ্রী ছাড়াও টিজারের অন্যতম বড় আকর্ষণ হিসেবে আবির্ভূত হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বড় চুল ও চোখে রোদচশমায় ‘খলনায়ক’ রূপে অনির্বাণের লুক ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, বিগত প্রায় এক বছর ধরে টলিউডে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘নিষিদ্ধ’ হয়ে থাকা অনির্বাণ ভট্টাচার্য এই সিনেমার মাধ্যমেই নতুন রূপে ফিরছেন।
টিজারের পর গত শনিবার চলচ্চিত্রটির প্রথম গান ‘তোর শুধু তোর’-এর টিজারও প্রকাশিত হয়েছে। গানের টিজারটি শেয়ার করে দুই তারকা লিখেছেন, “কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না...সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।” ক্যাপশনের এই দুটি পংক্তি যেন তাঁদের অতীতের সম্পর্ক এবং বর্তমান প্রত্যাবর্তনের অনেক অজানা কথা বলে দিচ্ছে। মন্তব্য অংশে অনেকেই দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের পুরনো স্মৃতি রোমন্থন করেছেন।
২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ চলচ্চিত্রের মাধ্যমে দেব ও শুভশ্রীর সফল জুটিবদ্ধতার সূত্রপাত ঘটে। এরপর টানা কয়েকটি ব্লকবাস্টার সিনেমায় তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে। তবে ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পরপরই এই সফল জুটির ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরে।
‘দেশু ৭’ চলচ্চিত্রটির মাধ্যমে অভিনেতা দেব প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। এই বহু প্রতীক্ষিত সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।