Fri 17th Jul 2026, 2:58 am

সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই ফেসবুকে বিয়ে করার ঘোষণা দিলেন পরীমনি

সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই ফেসবুকে বিয়ে করার ঘোষণা দিলেন পরীমনি
ভোরে অনুষ্ঠিত ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মজার স্ট্যাটাস দেন অভিনেত্রী পরীমনি। তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল।’ স্ট্যাটাসটির সঙ্গে কয়েকটি হাস্যরসাত্মক ইমোজিও যুক্ত করেন।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই এতে প্রায় দুই লাখ মানুষ প্রতিক্রিয়া জানান এবং পোস্টটি শেয়ার করেন। তবে শুরু থেকেই পোস্টটির মন্তব্য করার সুযোগ সীমিত (কমেন্ট বন্ধ) রাখা হয়েছিল।

পরীমনির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে তিনি বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য বর্তমানে মায়ের সঙ্গেই রয়েছে।

এখন সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তাই আর্জেন্টিনার সম্ভাব্য শিরোপা জয়ের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়াকে অনেকেই নিছক রসিকতা হিসেবেই দেখছেন। তবে সেই মজার স্ট্যাটাসই এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।