Sat 10th Oct 2026, 11:25 pm

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং এক্সিকিউটিভ, সোশ্যাল এন্টারপ্রাইজ, হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রোগ্রাম পদে একজনকে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ, সোশ্যাল এন্টারপ্রাইজ, হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রোগ্রাম

যোগ্যতা: সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় বিভাগ/সমমান সিজিপিএর স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং থেকে উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: ৩১ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : বিডিজবস ডটকম