Fri 7th Aug 2026, 4:38 am

আবারও আলোচনায় মোশাররফ-মম

আবারও আলোচনায় মোশাররফ-মম

নতুন বছরটা তার জন্য আর্শীবাদ হয়ে এসেছে। শুধু তাই নয়, বিগত বছরটাও ছিলো তার দখলে। তিনি আর কেউ নন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ২০১৭ সালে তোকির আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমায় অভিনয় করে প্রশংসায় ভেসেছেন জনপ্রিয় এ অভিনেতা। আর নতুন বছরে তার একটি নাটক ইউটিউবে চার মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গড়েছে এক অনন্য রেকর্ড। বলছিলাম ‘ঘাউরা মজিদ এখন শ্বশুড় বাড়ি’ নাকটির কথা।

 

এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম। শামীম জামান পরিচালিত এ নাটকটি গত ঈদের দিন রাত ০৮: ৩৫ মিনিটে আরটিভি-তে দেখানো হয়। নাটকটি মুক্তির পর পরই দর্শকমহল থেকে দারুণ রেসপন্স পাওয়া গিয়েছিলো। আর এখন ইউটিউবে চার মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে নতুন বছরে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় এ জুটি।

 

এর আগে শামীম জামানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিটেড’ এ অভিনয় করে মোশাররফ-মম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এতে মম রাণী নামে একটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মগ্ধ করেছিলেন।