Fri 7th Aug 2026, 5:16 am

ব্লকবাস্টার সিনেমা 'বদলাপুর' এর সিকুয়াল 'বদলাপুর ২' আসছে

ব্লকবাস্টার সিনেমা 'বদলাপুর' এর সিকুয়াল 'বদলাপুর ২' আসছে

২০১৫ সালে প্রতিশোধমূলক গল্পের ছবি ‘বদলাপুর’ ছবির মাধ্যমে বক্স-অফিসে আয় ও সমালোচকদের প্রশংসা দুটোই পেয়েছিলেন বরুণ ধাওয়ান। মুম্বাই মিররের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ছবিটির দ্বিতীয় পর্ব নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন এর প্রযোজক দীনেশ ভাইজান। এরই মধ্যে ছবির পরিচালক শ্রীরামের সঙ্গে দেখা করেছেন তিনি।

মুম্বাই মিররের একটি সূত্র জানায়, ‘শ্রীরাম দীনেশকে দুটি পাণ্ডুলিপি দিয়েছেন। একটি হচ্ছে রোমাঞ্চকর থ্রিলার, অন্যটি হচ্ছে প্রতিশোধমূলক গল্প। দীনেশ চাইছেন প্রতিশোধমূলক গল্প নিয়ে ছবিটি তৈরি করতে আর এর নাম দিতে চাইছেন বদলাপুর ২ । তাই প্রথম খণ্ডের গল্পের সূত্র ধরে দ্বিতীয় খণ্ড নির্মাণের সম্ভাবনা নেই। সম্পূর্ণ নতুন গল্প, কিন্তু প্রতিশোধমূলক ব্যাপারটা থাকছে।’

তবে গতবারের পর্বের মতো এবারের পর্বেও বরুণ থাকছেন কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে সূত্রের খবর, ছবিতে দীপিকাকে নিতে চাইছেন পরিচালক-প্রযোজক। সূত্রটি আরো জানায়, ‘শ্রীরাম তখনই ছবির কলাকুশলী নির্বাচন করেন, যখন ছবির পাণ্ডুলিপি তৈরি হয়ে যায়। প্রথম শ্রেণির অভিনেতা-অভিনেত্রীর অভিনয় করারই সম্ভাবনা বেশি। তবে বরুণ থাকছেন কি না, তা এত আগে বলা যাচ্ছে না।’