Tue 22nd Sep 2026, 10:08 pm

১৫ লাখ, একটি আইটেম ডান্সের জন্য!

১৫ লাখ, একটি আইটেম ডান্সের জন্য!

পর্দায় তাঁকে দেখা যাবে মাত্র কয়েক মিনিট। আর তাঁর জন্য কিনা ১৫ লাখ টাকা চার্জ করলেন মন্দনা করিমি!

ছবির নাম বি পজ়েটিভ । সেখানেই একটি আইটেম গানে নাচ করার অফার এসেছে মন্দনার কাছে। শোনা গেছে তাঁর কাছে যখন অফার যায়, মন্দনা সম্মতি দিতে দেরি করেননি।

স্পট বয়, মেক আপ, কস্টিউম, হেয়ার ডিজ়াইন, সার্ভিস ট্যাক্স সব মিলিয়ে তিনি ১৫ লাখ টাকা চেয়েছেন। প্রযোজকরা তাঁকে না করেননি। তাঁরা চেষ্টা করছেন মন্দনা যাতে তাঁর পারিশ্রমিক খানিক কম করেন। আর দিন দু’য়েক পরেই গানটির শুটিং হওয়ার কথা।

trade bangla