Fri 7th Aug 2026, 5:11 am

বলিউডে পা রাখছে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার; কে হবে নায়ক?

বলিউডে পা রাখছে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার; কে হবে নায়ক?

ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এবার বলিউড সিনেমায় পা রাখতে যাচ্ছেন। রণবীর সিংয়ের বিপরীতে ছবিতে অভিনয় করবেন তিনি। এমন খবর প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে।বলিউড ছবিতে কাজ শুরুর আগেই ফটোশুট, মডেলিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়া। অনলাইন দুনিয়ায় তার জনপ্রিয়তার পর অনেকেই তাকে নানা রকম ক্যাম্পেইন, বিজ্ঞাপননির্ভর কাজের সঙ্গে যুক্ত করতে চাইছেন। প্রিয়াও এই সুযোগে বেশ ভালোয় আয় করছেন।সম্প্রতি একটি ফটোশুটে মডেল হয়েছেন প্রিয়া। কোচিনের একটি বিজ্ঞাপন সংস্থার হয়ে ফটোশুটে অংশ নেন তিনি। দক্ষিণী কন্যার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই প্রচুর লাইক-কমেন্ট দেখা যায়।মূলত ‘অরু আদার লাভ’নামের একটি ছবির অল্প সময়ের উপস্থিতে অনলাইন দুনিয়ায় ঝড় তুলেছেন প্রিয়া। সেই অংশে প্রিয়ার লুকই ভাইরাল হয়েছে।

 

এবার সেই লুক থেকে বেরিয়ে অন্য রূপে দেখা গেলো প্রিয়াকে।এদিকে তারকাখ্যাতির পর প্রিয়া ইনস্টাগ্রাম থেকেও অর্থ উপার্জন শুরু করেছেন। জানা গেছে, তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার এবং পোস্টের জন্য ৮ লাখ টাকা নিচ্ছেন।তবে প্রিয়ার বাবা জানিয়েছেন, অনলাইন দুনিয়ায় হঠাৎ তারকাখ্যাতি পাবার পর তার জীবনযাপনেও পরিবর্তন এসেছে। এর আগে প্রিয়া মোবাইলও ফোন ব্যবহার করতেন না।অনলাইনে হঠাৎ তারকাখ্যাতির পরই তিনি ইন্সটাগ্রামে নিজের অ্যাকাউন্ট চালু করেন। অল্প দিনের মধ্যেই সেখানে কয়েক লাখ ফলোয়ার তৈরি হয়।