Fri 7th Aug 2026, 4:49 am

কাকে ধর্ষণ করতে বেশি পছন্দ করেন? মিশাকে প্রশ্ন পূর্ণিমার

কাকে ধর্ষণ করতে বেশি পছন্দ করেন? মিশাকে প্রশ্ন পূর্ণিমার

এবং পূর্ণিমা,সেলিব্রিটি শো। উপস্থাপিকা পূর্ণিমার প্রশ্ন, কার সাথে ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করতেন? অতিথি মিশা সওদাগরের উত্তর,‘মৌসুমী ও পূর্ণিমার সাথে’ উপস্থাপিকা পূর্ণিমা হা হা হা। কেন কেন?(উনার নিজের নামও আছে)।

ধর্ষণ কি একটা মজার ব্যাপার? এমন একটি বিষয় নিয়ে কীভাবে সেলিব্রেটিরা ফান করে? এইসব অনুষ্ঠান কিভাবে প্রচার হয়? যারা এসব অনুষ্ঠান প্রচার করছে করেছেন নিন্দা জানাই তাদের প্রতি।হয়তো ধর্ষণের মতো এই ফানের পক্ষেও ১০১টা যুক্তি দেয়া হবে। RIP সেলিব্রিটি শো। এমন অনেক পোষ্ট এখন স্যোশাল মিডিয়ায়।

তীব্র নিন্দা জানাচ্ছে পূর্ণিমার প্রতিও। তিনি একজন সেলিব্রেটি হয়ে কীভাবে এই প্রশ্ন করেন? যতই কেউ তার হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দিক। বিপরীতে মিশা সওদাগরও কিভাবে এর উত্তর দেয়। কেন তিনি এর যোগ্য উত্তর দিলেন না?

অনেকের প্রশ্ন আমাদের সেলিব্রেটি শো গুলোতে হচ্ছেটা কী? প্রশ্নের ভিন্নতার জন্য এখন যা-তা হচ্ছে। এটা এক ধরনের ট্রেন্ড শুরু হয়েছে বর্তমান সময়ে। এর আগে জয় হুমায়ূন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওনকে বিয়ের প্রস্তাব দেয় অনুষ্ঠানে। মৌসুমীকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। সেলিব্রেটি শো-তে আজকাল এমন অসঙ্গলগ্ন প্রশ্ন করা যেন রীতিতে পরিনত হচ্ছে।