Tue 22nd Sep 2026, 11:39 pm

মিডিয়া থেকেই জানতে পাই আমার বিয়ের খবর

মিডিয়া থেকেই জানতে পাই আমার বিয়ের খবর

বলিউডে সব থেকে আলোচিত রণবীর-দীপিকার বিয়ের খবর তাদের বিয়েকে কেন্দ্র করে একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে সঠিক খবর এখনো পর্যন্ত জানা যায়নি এই বিষয়ে মুখে কুলুপ এটেছেন 'রাম-লীলা' খ্যাত এই জুটি

 অনেকদিন চুপ করে থাকার পর এবার মুখ খুললেন রণবীর। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে  রণবীর  বলেন, ‘আরে আমার বিয়ে সংক্রান্ত সব খবরই তো মিডিয়ার কাছে আছে। আমি তো মিডিয়া থেকেই জানতে পারি, আমার বিয়ে কবে, কোথায় বিয়ে করছি... এমনকি একটা ট্যাবলয়েডে তো কোন রঙের শেরওয়ানি পরে বিয়ে করব, সেটাও লিখেছে।’ 

 অর্থাৎ বিয়ের ব্যপারে তিনি যে আদৌ খুশি নন, তা বুঝিয়ে দিলেন তবে নভেম্বরে বিয়েটা হচ্ছে কিনা সে বিষয়ে মুখ খোলেননি এই নায়ক