Tue 22nd Sep 2026, 11:37 pm

বরুণ আমার সাথে কাজ করছে, আমি বরুণের সাথে নই

বরুণ আমার সাথে কাজ করছে, আমি বরুণের সাথে নই

গত কয়েকটি ইন্টরভিউতে ক্যাটরিনা বেশ বোল্ড কথাবার্তাই বলছেন বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ঝগড়ার পর থেকেই গণমাধ্যমে খুব ধমকিয়ে কথা বলছেন যেমন রেমো ডিসুজারএবিসিডি থ্রি শুটিং শুরু হবে জানুয়ারি থেকে ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ক্যাটরিনা কাইফ দুজন আসলে কোন চরিত্রে আছেন, এবার জানা গেছে সেই খবর বরুণ একজন ভারতীয় নৃত্যশিল্পী হিসেবে ছবিতে রয়েছেন ক্যাটরিনাকে দেখা যাবে এক পাকিস্তানি মেয়ের চরিত্রে

 ক্যাটরিনা বলেন, ‘আমি বরুণের সাথে নই, বরং বরুণ আমার সাথে কাজ করছেযদিও কথাটি খুব হাসির ছলে বলেন এই নায়িকা কিন্তু তার কথায় খুব টিপ্পনী ছিল বলেই মনে করছেন সবাই

 ছবিতে দুজনের দেখা হয় লন্ডনের একটি আন্তর্জাতিক ড্যান্স কম্পিটিশনে এবিসিডি টু- বরুণের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন রেমো তখনই বলে দিয়েছিলেন, পার্ট থ্রি-তেও বরুণকেই নেবেন ক্যাটরিনাও নাচেন ভালো এবার দুজনের নাচের রসায়ন কেমন জমে, সেটাই দেখার আপাতত আলিয়া ভাটের সঙ্গে বরুণ কার্গিলে শুটিং করছেনকলঙ্কসিনেমার অন্যদিকে ক্যাটরিনাভারতছবির শুটিং করছেন আবুধাবিতে