Fri 7th Aug 2026, 5:52 am

কমেডি ছবি ইয়ামির পছন্দ

কমেডি ছবি ইয়ামির পছন্দ

বালা ছবিতে টিকটক তারকা পরিরূপে সবার মন জয় করেছেন  বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম এরপর থেকেই একের পর এক কমেডি ছবির প্রস্তাব আসছে ইয়ামি গৌতমের কাছে। তবে সাবধান তিনি। বাছবিচার করেই ছবি পছন্দ করবেন এই তারকা।

নানান স্বাদের ছবিতে কাজ করেছেন ইয়ামি। তবে কমেডি চরিত্রে হাজির এই প্রথম। পরিচালক অমর কৌশিক বালা ছবিতে কমেডির মোড়কে এক সামাজিক বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছেন। সেই ছবির অংশ হতে পেরে যারপরনাই খুশি ইয়ামি গৌতম। এরপর হাতে একের পর এক ছবি এসে হাজির। ইয়ামি এবার ভেবেচিন্তে ছবি পছন্দ করতে চান। কারণ, একই ছাঁচে নিজেকে গড়তে চান না তিনি। সব সময়েই নিজেকে নিয়ে নিরীক্ষা করার ইচ্ছা তাঁর।

ইয়ামি সব সময় এমন এক চরিত্রে অভিনয় করতে চেয়েছেন, যার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। আর বালা ছবিতে ইয়ামি এমনই একটি চরিত্র পেয়েছিলেন। সেটা দিয়ে বাজিমাতও করেছেন। শুধু তা নয়, এই চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পাওয়ারও যোগ্যতা রাখেন ইয়ামিএমন কথা বলেছেন কেউ কেউ।

চলতি বছরই ইয়ামির একটি কমেডি ছবি আসতে যাচ্ছে। জিনি ওয়েডস সানি ছবিতে তাঁকেদেখা যাবে বিক্রান্ত ম্যাসের বিপরীতে