Fri 7th Aug 2026, 6:44 am

দীপিকা স্বামীর সঙ্গে কাজ করবেন না

দীপিকা স্বামীর সঙ্গে কাজ করবেন না

দীপিকা পাড়ুকোন গত বছরের শেষে বিয়ে সেরেছেন তিনি। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ভালোই কাটছে সময়। রণবীর-দীপিকার বিয়ের আগে তাদের জুটি হিসেবে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। বিয়ের পরে আবার নতুন কোনো ছবিতে তাদের রসায়ন দেখার অপেক্ষা করছেন ভক্তরা। আশার আলো দেখা গিয়েছিল। ‘এইটি থ্রি’ নামের একটি ছবিতে জুটি হওয়ার কথা ছিল রণবীর-দীপিকার। কিন্তু নতুন বছরের শুরুতেই দীপিকা পাড়ুকোন জানালেন, রণবীরের সঙ্গে ‘এইটি থ্রি’ ছবিতে একসঙ্গে কাজ করবেন না তিনি। কপিল দেবের জীবন নিয়ে তৈরি ছবি ‘এইটি থ্রি’ ছবিতে কপিল দেব চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। তার স্ত্রীর ভ‚মিকায় অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছিল দীপিকাকে।