Wed 23rd Sep 2026, 10:46 am

নতুন রুটিন এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষার

নতুন রুটিন এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষার

করোনাভাইরাসের  উদ্ভূত পরিস্থিতিতে কারণে  আসন্ন এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন রুটিন প্রকাশ করা হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

আগামী এপ্রিল থেকে মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং থেকে ১৩ মে মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল।

এর আগে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবে আতঙ্কের মধ্যে গত ১৬ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।