Fri 7th Aug 2026, 5:55 am

হৃতিকের বাড়িতে থাকছেন প্রাক্তন স্ত্রী সুজান

হৃতিকের বাড়িতে থাকছেন প্রাক্তন স্ত্রী সুজান

লকডাউন যখন  চলছে সারাভারতে  , ঠিক তখনি জনপ্রিয় অভিনেতা হৃতিক জানালেন প্রাক্তন স্ত্রীর খবর। বুধবার সোশ্যাল মিডিয়ায় ঘরের ভেতর তোলা স্ত্রী সুজানের একটি ছবি পোস্ট করে হৃতিক জানিয়েছেন তার ভালো লাগার কথা খবর দিলেন প্রাক্তন স্ত্রীর ঘরে ফেরার।

গণমাধ্যমে জানা যায়, ভারতে জুড়ে চলছে টানা ২১ দিনের লকডাউন। এই সযোগে দুই সন্তানকে মা বাবার আদর দিতেই হৃতিকের বাড়িতে চলে এসেছেন প্রাক্তন স্ত্রী সুজান। তাদের ঘরে দুই ছেলে রেহান (১৩) হৃধান (১১)

হৃতিক লিখেছেন, লকডাউনের সময় সন্তানদের কাছ থেকে আলাদা থাকার কথা ভাবা একজন অভিভাবক হিসেবে আমার পক্ষে অসম্ভব। গভীর সংকটের কারণে হয়তো কয়েক মাস ধরে এই সামাজিক দূরত্ব লকডাউন থাকার সম্ভাবনা আছে। সময় তার সাবেক স্ত্রী সুজান অস্থায়ীভাবে তার ফ্লাটে উঠেছেন যাতে দুই জনেই সন্তানের কাছে থেকে যত্ন নিতে পারেন। নিজের প্রিয়জনদের সুস্বাস্থ্যের জন্য সবাই ভালোবাসা, সহানুভূতি, সাহস শক্তি প্রকাশের মাধ্যম খুঁজে পাবে।

এই অভিনেতা লিখেছেন, আমাদের যৌথ অভিভাবকত্বের পথচলা বোঝার জন্য এতটা সহায়তাপ্রবণ হওয়ায় সুজানকে ধন্যবাদ। সন্তানদের জন্য গল্প করার মতো কিছু সৃষ্টি করতে পারলাম। যে গল্প তারা একদিন শোনাবে।

এদিকে, করোনা ভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেন হৃতিক। তিনি বলেন, জীবাণুটির ছড়িয়ে পড়া বন্ধে সহায়তা করুন। এজন্য খুব সহজ ধাপ অনুসরণ করতে হবে। এটা আমাদের দায়িত্ব।

হৃতিক রোশনের সঙ্গে সুজান খান ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে হয়। ২০১৪ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে বিচ্ছেদ হয়।তখন থেকে তারা আলাদা থাকছেন।