Thu 17th Sep 2026, 4:15 pm

আসছে তানজিন তিশার প্রথম ওয়েব সিরিজ

আসছে তানজিন তিশার প্রথম ওয়েব সিরিজ

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা প্রথমবারের মতো অভিনয় করছেন ওয়েব সিরিজে সাত পর্বের এই ওয়েব সিরিজের নাম শিকল এতে নন্দিনী চরিত্রে দেখা যাবে তাঁকে পুরো সিরিজেই থাকছে নন্দিনী চরিত্রের নানা বাঁক

 

তানজিন তিশা জানান, নন্দিনীকে ঘিরেই ওয়েব সিরিজটির গল্প। গ্রামের সহজসরল মেয়ে নন্দিনী একদিন শহরে আসে। কিন্তু শহরে তার আশ্রয়দাতা তাকে হেনস্তা করে। সেখান থেকে নন্দিনী পালিয়ে এসে একটি অফিসে চাকরি নেয়। একসময় অফিসের সহকর্মীর সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু আগের কথা জেনে ছেলেটি নন্দিনীকে ছেড়ে চলে যায়। ঘটনাচক্রে নন্দিনীকে যেতে হয় জেলেও। এভাবে নানা জীবনের নানা বাঁক পেরিয়ে একদিন সে হয়ে ওঠে চলচ্চিত্রের দেশসেরা নায়িকা।

 

তানজিন তিশা বলেন, ‘গল্পটা পড়ে ভালো লেগেছে। এক গল্পে একজন নারীর এতগুলো চরিত্র! লোভ সামলাতে পারলাম না।

ওয়েব সিরিজটির পরিচালক সঞ্জয় সমাদ্দার। তিনি জানান, মঙ্গলবার থেকে ঢাকায় ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এর শুটিং চলবে। সিরিজটিতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ

 

সাবলীল অভিনয় স্নিগ্ধতা দিয়ে ছোট পর্দায় আলাদা জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি তিশা একজন সফল মডেল টেলিভিশন উপস্থাপিকাও।