Fri 7th Aug 2026, 5:56 am

এনসিবির নজরে এবার সারা আলী খান

এনসিবির নজরে এবার সারা আলী খান

এবার এনসিবির নজরে বলিউডের আরো তিন অভিনেত্রী এরমধ্যে রয়েছেন সারা আলী খান

 

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বলিউডের অনেক তারকার দিকে সন্দেহের চোখ পুলিশের সম্প্রতি গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে এখন তিনি মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রয়েছেন মাদক যোগের জন্য নারকোটিকস এনসিবি গ্রেফতার করেছে অভিনেত্রীকে

এছাড়াও পুলিশের নজর রয়েছে দুজন অভিনেত্রী রকুল প্রীত সিমন খামবাট্টার দিকে।

 

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রিয়া জানিয়েছেন সারা, রকুল সিমন মাদক নিয়েছেন। এনসিবিকে দেওয়া ২০ পাতার বিবৃতিতে রিয়া এই তিন অভিনেত্রীর নাম বিশেষ করে উল্লেখ করেছেন

 

বিগত সময়ে জানা গিয়েছিল যে, রিয়া বেশ কয়েকজন বলিউড অভিনেতাদের নাম উল্লেখ করেছেন জেরার মুখে। প্রায় ২৫ জন বলিউড তারকাকে আগামী কয়েকদিন এক এক করে এনসিবি তলব করবে বলে জানা যায়। এদের মধ্যে রয়েছেন পরিচালক, অভিনেতা, কাস্টিং ডিরেক্টর, প্রযোজকসহ অনেকে। জেরার মুখে যে সকল নাম বলেছেন রিয়া তাদের মধ্যে এই মুহূর্তে সারা আলী খান, রকুল প্রীত সিমন খামবাট্টার ওপর নজর রয়েছে এনসিবির