Fri 7th Aug 2026, 5:19 am

অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে রিয়া

অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে রিয়া

জেল থেকে সবেমাত্র জামিনে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী। এর মধ্যেই সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি? সম্প্রতি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

 

৭ অক্টোবর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন। তবে এই সময় রিয়াকে নিয়মিত স্থানীয় থানায় হাজিরা দিতে বলেছে কোর্ট, এমনকি পাসপোর্টও জমা রাখতে বলা হয়েছে।

 

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, যারা তার সম্মানহানির চেষ্টা করেছেন, তাদের সকলের বিরুদ্ধেই আইনানুগ পদক্ষেপ করার পথে হাঁটবেন রিয়া চক্রবর্তী। এমনটাই জানিয়েছিলেন রিয়ার আইনজীবী। যদিও রিয়া, অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছেন কিনা, এবিষয়ে রিয়া বা তার আইনজীবী কিছু নিশ্চিত করে জানাননি।