Sat 3rd Oct 2026, 7:23 pm

১৫ নভেম্বর শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাবহারিক পরীক্ষা

১৫ নভেম্বর শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাবহারিক পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়েও শুরু হচ্ছে ব্যাবহারিক পরীক্ষা। আগামী ১৫ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যাবহারিক পরীক্ষা শুরু হবে। আর স্থগিত মৌখিক পরীক্ষা বিষয়ওয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

২০১৮ সালের স্নাতক চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল। প্রথমেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষা।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার নাম, কেন্দ্র ও তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info-এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে।