Tue 22nd Sep 2026, 9:11 pm

আবারো ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’

আবারো ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’

ফিরতে যাচ্ছে দেশের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ । নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দিলেন সিরিয়াল নির্মাতা কাজল আরেফিন অমি।

দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা কয়েকজন তরুণের ব্যাচেলর লাইফ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়াল নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পান কাজল আরেফিন অমি। দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন নির্মিত হয়।

সিজন ফোর শেষ দুই বছর আগে হলেও দর্শক পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করছে । নির্মাতাকে প্রতিনিয়ত নতুন সিজনের জন্য তাগিদ দিতে থাকেন তারা । অবশেষে দর্শকদের চাওয়া পূরণ হতে যাচ্ছে।

অমির ফেসবুক স্ট্যাট্যাসের পর সিরিয়াল নির্মাণ সংশ্লিষ্টরা একসঙ্গে ফেসবুকে ফাইভ লিখে পোস্ট দেন। তবে এই নির্মাতা বলেন, তার আরেক জনপ্রিয় সিরিজ ফিমেল ফাইভও বানাতে পারে আবার ব্যাচেলর পয়েন্ট ফাইভও ।

সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে আসতে পারে সুখবর। সেই পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে বললেন নির্মাতা অমি।