Fri 7th Aug 2026, 5:30 am

হারিয়ে কোথায় গেলেন প্রভা?

হারিয়ে কোথায় গেলেন প্রভা?

কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সর্বশেষ যে নাটকে অভিনয় করেছেন, তা–ও এ বছরের শুরুর দিকে। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাঁকে।

একটা সময় খবর পাওয়া যায়, নিজেকে নতুন পরিচয়ে হাজির করতে গেছেন যুক্তরাষ্ট্রে। রূপসজ্জাশিল্পী হিসেবে দেখতেই তাঁর সেখানে যাওয়া। এরই মধ্যে একটি কর্মশালাও করেছেন। অর্জন করেছেন সনদপত্র।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে রূপসজ্জার ওপর একটি কর্মশালা করেছেন প্রভা। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন প্রভা। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও। প্রভা জানালেন, নিউইয়র্কের এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত।