Sun 13th Sep 2026, 10:50 pm

কিভাবে দুই মিনিটে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন

কিভাবে  দুই মিনিটে  অ্যানিমেশন ভিডিও তৈরি  করবেন

আপনারা যারা 3D এনিমেশন নিয়ে কাজ করতে আগ্রহী তারা MUVIZU এর পাশাপাশি Plotagon  টা তে কাজ করে দেখতে পারেন। খুবই অল্প সময়ে মুটামটি ভালো মানের ভিডিও বানানো যায় । যেটা MAX,MAYA অথবা BLENDER এ করলে সপ্তাহ-মাস লেগে যাবে।
অ্যামবিয়েন্ট সাউন্ড (আশেপাশের শব্দ) বা ক্যামেরা নিয়ে চিন্তা না থাকলেও বলে রাখা ভালো এটিতে ইচ্ছা মতো শট ডিবিশন (ক্যামেরা অ্যাঙ্গল পরিবর্তন) করা যাবে না । তবে ভিডিও EXPORT এর সময় SUBTITLE এর জন্য আলাদা কোনই ঝামেলা নাই
আমি একটা ভিডিও দিয়েছি মান টা বুঝার জন্য, এটা ১ মিনিটের ও কম সময়ে বানিয়েছি, (কতটা সহজ তা বুঝানোর জন্য বলা), আপনারা আমার চেয়ে ভালো এবং দ্রুত বানাতে পারবেন ইনশা-আল্লাহ্।
আপনাদের জন্য দোয়া করি যেন পরিশ্রম অনুযায়ী ভালো ফল পান, আমিন।