Fri 7th Aug 2026, 5:16 am

নতুন বছরে কারা কারা নতুন করে জুটি বাঁধছে, জেনে নিন

নতুন বছরে কারা কারা নতুন করে জুটি বাঁধছে, জেনে নিন

প্রথমেই নজরকাড়া জুটি অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে। ‘প্যাডম্যান’ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দুই অভিনেতাকে।

নজরকাড়া জুটি হচ্ছে রাজকুমার রাও এবং ঐশ্বর্যা রাই বচ্চনের। ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বর্যার সঙ্গে রোম্যান্স করবেন রাজকুমার রাও।

শ্রদ্ধা কপূরের কেরিয়ার খুব একটা ভাল যায়নি গত বছর। ভিন্ন স্বাদের ছবি করেও দাগ কাটতে পারেননি শ্রদ্ধা। তবে নতুন বছর ‘সাহো’ ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন ‘বাহুবলী’ প্রভাস। 

পরিচালক মেঘনা গুলজারের বহু প্রতিক্ষীত ছবি ‘রাজি’। এই ছবিতে প্রথম বার ভিকি কৌশল ও আলিয়া ভট্টকে এক সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। 

মা হওয়ার পর ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে বলিউডে কামব্যাক করছেন করিনা কপূর। তাঁর সঙ্গে এই ছবিতে বলি-অভিষেক হচ্ছে সুমিত ব্যাসের।

প্রথম বার বলিউডে পা রাখছেন সইফ আলি খানের প্রথম পক্ষের মেয়ে সারা। সইফের প্রথম স্ত্রী অমৃতা সিংহের মেয়ে সারা ‘কেদারনাথ’ ছবিতে বলি-অভিষেক করছেন। বিপরীতে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। 

অনুষ্কার এ বছরের বিগ বাজেট ছবির মধ্যে অন্যতম ‘সুই ধাগা’। এই ছবিতে প্রথম বার বরুণ ধবনের সঙ্গে জুটি বেঁধেছেন অনুষ্কা।