Tue 22nd Sep 2026, 10:08 pm

কেন ভেঙেছিল বিপাশা-জনের সম্পর্ক?

কেন ভেঙেছিল বিপাশা-জনের সম্পর্ক?

বর্তমানে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বেশ সুখেই সংসার করছেন সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের প্রায় দুই বছর হতে চললেও তাদের হানিমুন যেন শেষই হচ্ছে না! বিভিন্ন দেশ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। নিজেদের রোমান্সের ছবিও আপলোড করছেন নিয়মিত।

তবে সম্প্রতি একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের মাধ্যমে বোমাই ফাটালেন এ নায়িকা। সাবেক প্রেমিক জন আব্রাহামকে প্রতারক বলে অভিহিত করেছেন তিনি।

সেখানে তাকে প্রশ্ন করা হয় অভিনেতা জন আব্রাহামের সঙ্গেতো আপনার দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা আসলে কেন ভাঙলো সেটা এখনও রহস্য। কেন ভাঙলো বলবেন প্লিজ?

বিপাশা বসু কোনো সংকোচ না করেই বলেন, আসলে সম্পর্ক হচ্ছে বিশ্বাসের জায়গা। সেই বিশ্বাসটা যদি কেউ ভাঙে, কেউ যদি প্রতারণা করে সেটা মেনে নেয়া যায় না। আমিও এক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছি। তাই সম্পর্কটা ভেঙেছিল। তবে বিপাশার এমন বক্তব্যের বিপরীতে এখন পর্যন্ত জন আব্রাহামের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।