Thu 17th Sep 2026, 11:20 am

এক বিবাহিত পরিচালকের সঙ্গে রামায়া কৃষ্ণানের সম্পর্কের গুঞ্জন: অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ

এক বিবাহিত পরিচালকের সঙ্গে রামায়া কৃষ্ণানের সম্পর্কের গুঞ্জন: অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ
দক্ষিণী চলচ্চিত্র জগতে দুই দশকেরও অধিক সময় ধরে রাজত্ব করা এবং 'বাহুবলি' চলচ্চিত্রে রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা অভিনেত্রী রামায়া কৃষ্ণান, তাঁর বর্ণাঢ্য পেশাদারী জীবনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের জটিল সমীকরণের জন্যও প্রায়শই শিরোনামে উঠে আসেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৯ সালে পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করার সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ইন্ডাস্ট্রির অন্দরে এটি একটি 'ওপেন সিক্রেট' ছিল যে বিবাহিত এই পরিচালকের সঙ্গে অভিনেত্রীর এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যা কে এসের একাধিক সিনেমায় তাদের যৌথ কাজের মাধ্যমে আরও সুদৃঢ় হয়।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে, সম্পর্কের একপর্যায়ে রামায়া কৃষ্ণান অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি পরিচালক কে এস রবিকুমারের স্ত্রীর নজরে এলে তিনি অভিনেত্রীকে হুমকি দেন। এই পরিস্থিতিতে চাপের মুখে পরিচালক সেই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন এবং তার জন্মদানে অস্বীকৃতি জানান। ফলস্বরূপ, রামায়া কৃষ্ণানকে গর্ভপাতের মতো একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় বলে অভিযোগ। একইসাথে, শোনা যায় যে এই সিদ্ধান্তের জন্য তিনি পরিচালকের কাছ থেকে ৭৫ লক্ষ রুপি দাবি করেছিলেন। যদিও এই প্রেম এবং গর্ভপাতের গুঞ্জন নিয়ে জনসম্মুখে উভয়ই বরাবরই অস্বীকার করে এসেছেন, তবুও দক্ষিণী চলচ্চিত্র মহলে তাদের এই অতীত সম্পর্ক নিয়ে আলোচনা আজও অব্যাহত।

সকল বিতর্ক পেছনে ফেলে ২০০৩ সালে রামায়া কৃষ্ণান বিশিষ্ট পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে স্বামী এবং তাদের একমাত্র পুত্রসন্তান হৃত্বিক কৃষ্ণানকে নিয়ে এই অভিনেত্রীর পারিবারিক জীবন সুখেই কাটছে। দীর্ঘ দুই দশকেরও অধিক সময়ের অভিনয় জীবনে প্রায় ২৬০টিরও বেশি সিনেমায় কাজ করা এই তারকাকে সর্বশেষ রজনীকান্ত অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্র 'জেলার'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।