Fri 7th Aug 2026, 4:38 am

বেইলি এখন মডেলিং, অভিনয়ে সমান তালে

বেইলি এখন মডেলিং, অভিনয়ে সমান তালে

বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি সময়ের গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী বেইলি রউফ। গত বেশ কিছুদিন ধরেই এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে এর আগে কয়েকটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। পাশাপাশি একাধিক ব্র্যান্ডের মডেল হিসেবেও নজর কাড়েন। জানা গেছে কমপক্ষে হাফডজন নাটকে অভিনয়ের কথাবার্ত এখন চলছে তার। নতুন বছরের শুরুতেই এগুলোর শুটিং শুরু করবেন তিনি। এ বিষয়ে বেইলি বলেন, আসলে আমি খুব কম নাটকে কাজ করি। কারণ মানের দিকটা খেয়াল রাখি।

পাশাপাশি আমার চরিত্রটাও যেন তেমন হয় যাতে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে। এরই মধ্যে বেশ কিছু নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। আশা করছি সেগুলো কাজ জানুয়ারি থেকে শুরু করতে পারবো। অভিনয়ের বাইরেও মডেলিং বেশ পছন্দ তার। এরই মধ্যে নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছেন বেইলি। পাশাপাশি করেছেন কয়েকটি ফ্যাশন হাউজের কাজ। এ বিষয়ে বেইলি বলেন, মডেলিং আমার খুব ভালোবাসার একটি জায়গা। তাই নিয়মিত কাজ করছি এক্ষেত্রে। অন্যদিকে অভিনয়ও সমান তালে চালিয়ে যাচ্ছি। একজন ভালো মানের অভিনেত্রী ও মডেল হবারই স্বপ্ন দেখি আমি।