তিন ম্যাচের পার্থক্য। নইলে আর্জেন্টিনা ও ব্রাজিল সমান ম্যাচই খেলত।
২০২৬ সালে মোট ১৭ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে প্রীতি ম্যাচ ৯টি।
ব্রাজিলও এ বছর মোট ১৪ ম্যাচ খেলার পথে ৯টি প্রীতি ম্যাচ খেলেছে। তিন ম্যাচের পার্থক্যটা গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে।
নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিল বাদ পড়ে শেষ ষোলো থেকে। আর্জেন্টিনা শেষ ষোলো পেরিয়ে খেলে আরও তিনটি ম্যাচ—কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।
ব্রাজিল এই ১৪ ম্যাচের ৯টিতে জিতেছে। ৩ হার ও ২ ড্র।
জয়ের হার ৬৪.২৮ শতাংশ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই ফল অবশ্যই খুব বেশি সন্তোষজনক নয়।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজেই বলেছেন, ‘এটুকু যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং তা করব।
আমাকে আরও উন্নতি করতে হবে।’ আনচেলত্তির এ বছর আর উন্নতির সুযোগ নেই। কারণ, এ বছর ব্রাজিল শেষ ম্যাচটা খেলে ফেলেছে।
সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭–০ গোলের জয়ে বছর শেষ করা আনচেলত্তির ব্রাজিলকে নিয়ে একটি প্রশ্ন বেশ জোরেশোরেই উঠতে পারে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কি ‘শক্তের ভক্ত নরমের যম’ হয়ে উঠছে?
মানে, বড় ও শক্তিশালী দলের বিপক্ষে বেশির ভাগ সময় মাথা নুইয়ে পড়ে, কিন্তু দুর্বল দলের ওপর চড়ে বসে। এমনিতেই এ কথা বলা হচ্ছে না।
বলছে, এ বছর ব্রাজিলের খেলা ধারা। সেটা বুঝতে প্রীতি ম্যাচ এবং প্রতিযোগিতামূলক ম্যাচগুলো আলাদা করা যাক।
এ বছর প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বলতে শুধু বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। সেখানে পাঁচ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মরক্কো, হাইতি, স্কটল্যান্ড, জাপান ও নরওয়ে।
বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচে থাকা আশরাফ হাকিমি–ব্রাহিম দিয়াজের মরক্কোর সঙ্গে ব্রাজিল জিততে পারেনি। ১–১ গোলে ড্র করে।
কিন্তু হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের ব্যবধান ছিল ৩–০। শেষ ৩২ দলের রাউন্ডে জাপানের বিপক্ষে ২–১ গোলের জয়ে আনচেলত্তি ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলাতে পারেননি।
জাপানই গোল করে এগিয়ে গিয়েছিল ম্যাচে। পরে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারলেও পারফরম্যান্সটা ব্রাজিল সমর্থকদের মনে অস্বস্তির জন্ম দেয়।
আরও পড়ুনকারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও ১৮ নভেম্বর ২০২৬সে অস্বস্তিটা হলো ইউরোপিয়ান ধাঁচে গতিময় ফুটবল খেলা শক্তিশালী দলগুলোর বিপক্ষে ব্রাজিলের সাধারণ মানের দল হয়ে পড়া। যেমন ধরুন, সেই বিশ্বকাপেই নরওয়ের বিপক্ষে হারের ম্যাচটি।
এক আর্লিং হলান্ডকেই ঠেকাতে পারেনি। দুই গোল করেছিলেন নরওয়ে তারকা।
তাতে ইউরোপের দলগুলোর বিপক্ষে ব্রাজিলের ভোগান্তি আরও বেশি করে ফুটে ওঠে। যেমন ধরুন, নরওয়ে ম্যাচে ব্রাজিলের বলের দখল ছিল মাত্র ৩৪ শতাংশ!
এ বছর ব্রাজিলের খেলা ৯টি প্রীতি ম্যাচের মধ্যে ইউরোপিয়ান দল ছিল দুটি—ফ্রান্স ও ক্রোয়েশিয়া। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ২–১ গোলে হারে আনচেলত্তির দল।
এপ্রিলে অবশ্য ক্রোয়েশিয়ার বিপক্ষে আসে ৩–১ গোলের জয়। বলা হয়, এ বছর বড় দলগুলোর মধ্যে শুধু ক্রোয়াটদের বিপক্ষেই ব্রাজিল খেলেছে ব্রাজিলের মতো।
কিন্তু এ বছরই আবার একটু দুর্বল কিন্তু ইউরোপিয়ান ধাঁচে খেলা প্রতিপক্ষের বিপক্ষে মুদ্রার অপর পিঠ দেখেছে ব্রাজিল। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে ৩–২ গোলে হারের ম্যাচটি তার বড় প্রমাণ।
গতিময় এবং পাল্টা আক্রমণে জাপান ব্রাজিলের চোখে চোখ রেখে খেলেছে। হাল ছাড়েনি শেষ পর্যন্ত।
তাতে শেষ মুহূর্তের গোলে জাপানের জয় তুলে নেওয়া ঠেকাতে পারেনি আনচেলত্তির রক্ষণ। ভিনি এ বছর মোট ৭ গোল করেছে প্রীতি ম্যাচে।
প্রতিপক্ষ? পানামা, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর।
২০২৬ বিশ্বকাপে তাঁর ৪ গোলে প্রতিপক্ষ দল ছিল মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। সব কটি গোলই গ্রুপ পর্বে।
অর্থাৎ নকআউটে কিংবা বড় দলের বিপক্ষে প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেননি।এমনকি গত জুনে মিসরের বিপক্ষে ২–১ গোলে জিতলেও দাপট ছিল ব্রাজিলের। প্রথমার্ধ শেষে ১–১ গোলে সমতায় ছিল দুই দল।
কিংবা গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১–১ গোলের ড্র ম্যাচটি? মাঠে একটু শক্ত হয়ে দাঁড়ানো অস্ট্রেলিয়া সে ম্যাচে চেপে ধরেছিল ব্রাজিলকে।
অথচ শক্তিতে দুই দলের মধ্যে এখনো যোজন যোজন পার্থক্য। কিন্তু বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে খেলতে না পারা একটু নরমসরম দলের বিপক্ষে ব্রাজিল কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়ে নিজেদের খেলাটা খেলতে পেরেছে।
মধ্য আমেরিকার দল পানামার বিপক্ষে ৬–২ গোলের জয় কিংবা সেই একই অস্ট্রেলিয়া দ্বিতীয় মুখোমুখিতে বাজে খেলায় ৪–২ গোলের জয় পায় ব্রাজিল। ভারত ম্যাচে তাদের জয়ের ব্যবধান ছিল ৪–০ এবং সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৭–০।
তাতে কী বোঝা গেল? নব্বইয়ের দশকের ‘বিচার হবে’ বাংলা সিনেমার সেই ‘শক্তের ভক্ত নরমের যম, জেনে গেছে রে ভাই কানা আজম’ সংলাপের মতো।
শুধু ‘কানা আজম’–এর জায়গায় ফুটবল–বিশ্ব বসিয়ে নিলেই হবে! চাইলে আরও উদাহরণ দেওয়া যায়।
ফুটবল–বিশ্ব দেখে গত সেপ্টেম্বর থেকে ব্রাজিলে যে পাঁচটি প্রীতি ম্যাচ খেলেছে তার মধ্যে নিজেদের খেলাটা খেলতে পেরেছে শুধু ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচের আগে সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং ছিল ১৪৮তম।
গত ২৮ বছরে ব্রাজিল কখনো এত দুর্বল দলের মুখোমুখি হয়নি। ভারতের র্যাঙ্কিং ছিল ১৪৪তম।
ব্রাজিলের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ গোল করা ভিনিসিয়ুস জুনিয়র এ বছর জাতীয় দলের হয়ে মোট ১১টি গোল করেন। ২০১৪ সালে নেইমারের ১৫ গোলের পর এই প্রথম এক বছরে ব্রাজিলের হয়ে কেউ এত গোল করলেন।
ব্রাজিলে আনচেলত্তি জমানায় ভিনি বরাবরই দারুণ—২০ ম্যাচে ১৩ গোল। কিন্তু এ বছর তাঁর ১১ গোলের মধ্যে বেশ বড়সড় একটা ফাঁকি আছে।
আরও পড়ুনমাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি ১৭ নভেম্বর ২০২৬ভিনি এ বছর মোট ৭ গোল করেছে প্রীতি ম্যাচে। প্রতিপক্ষ?
পানামা, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর। ২০২৬ বিশ্বকাপে তাঁর ৪ গোলে প্রতিপক্ষ দল ছিল মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
সব কটি গোলই গ্রুপ পর্বে। অর্থাৎ নকআউটে কিংবা বড় দলের বিপক্ষে প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেননি।
তবে এরপরও আনচেলত্তি জমানার ভিনিকেই চাইবে ব্রাজিল। কারণ, ২০২৫ সালে আনচেলত্তি কোচ হওয়ার আগে ব্রাজিলের হয়ে ৩৯ ম্যাচে ভিনির গোল ছিল ৬টি।
ম্যাচপ্রতি ০.১৫টি করে গোল যেটা আনচেলত্তি জমানায় ০.৬৫। বিশ্বকাপের পর আনচেলত্তি বলেছিলেন, দল পুনর্গঠন করতে আনচেলত্তি স্কোয়াড নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালাবেন।
সেটা শেষ হয়েছে বছরের শেষ প্রীতি ম্যাচটি দিয়ে। আনচেলত্তিকে এখন ২০২৮ কোপা আমেরিকা সামনে রেখে প্রস্তুতি নিতে হবে।
এই দুই বছরে আনচেলত্তি কি পারবেন ব্রাজিলকে ‘শক্তের যম, নরমেরও যম’ বানাতে?
উত্তর জানে শুধু সময়।