Fri 7th Aug 2026, 4:42 am

বিয়ে করেছেন অপূর্ব-মম?

বিয়ে করেছেন অপূর্ব-মম?

 ছোট পর্দার অন্যতম সফল ও জনপ্রিয় জুটি অপূর্ব-মম। বহুবার এইজুটিকে বিয়ের সাজে পর্দায় দেখা গেছে। জামাই বউ সাজে তাদের নাটক বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার আবারও দেখা গেছে তাদের। গত সোমবার নতুন করে বউ-জামাইর সাজের তারা। জানালেন নাট্যকার রুম্মান রশীদ খান।

 

রুম্মান রশীদ খান বলেন, ‘মম-অপূর্ব এ সময়ের ছোট পর্দার অন্যতম সফল ও জনপ্রিয় জুটি। তারা এবার একসঙ্গে অভিনয় করছেন ‘তোমার জন্য এক পৃথিবী’ নামের একটি নতুন নাটকে। ’

 

রুম্মান রশীদ খানের

লেখা ও মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন কাজী সাইফ। এই নাটকে একই সঙ্গে স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন মম।

 

অভিনেত্রী মম বলেন, ‘অপূর্বর সঙ্গে কাজ করাটা সবসময়ই উপভোগ করি। রোমান্টিক চরিত্রে এ সময়ে অপূর্ব’র বিকল্প অভিনেতা নেই বললেই চলে। তাছাড়া অপূর্বর সঙ্গে আমার জুটিও দর্শকরা পছন্দ করেন। ’

 

অপূর্ব বলেন, ‘জাকিয়া বারী মম এ মুহূর্তে ছোট পর্দার মেধাবী অভিনেত্রীদের একজন। সহশিল্পী হিসেবে মম অসাধারণ। তাছাড়া ‘তোমার জন্য এক পৃথিবী’ নাটকের গল্পটাও খুব সুন্দর। এ গল্পে আমাদের চরিত্রগুলো দর্শকরা অনুভব করতে পারবে বলে আমার বিশ্বাস। ’

 

নাটকে দেখা যাবে, অপূর্ব একজন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী এবং মম তার ভক্ত। গান নিয়ে অপূর্ব’র সংগ্রামী পথ চলায় মম তার পাশে দাঁড়ায়। তবে একটা সময় মম’র পাশে পাশে থাকা হয় না অপূর্ব’র। প্রকৃতি এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

 

খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে জানালেন নির্মাতা ।