Fri 7th Aug 2026, 4:54 am

শুভশ্রী যে কাজ করতেন অভিনয়ে আসার পূর্বে

শুভশ্রী যে কাজ করতেন অভিনয়ে আসার পূর্বে

প্রশংসা থেকে সমালোচনা সবকিছুর শীর্ষে এখন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যাক টু ব্যাক কাজের অফার রয়েছে তার হাতে।‘বস ২’ র সাফল্যের পর ‘নবাব’ বেশ হিট করেছে বাংলাদেশে। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিজিত গুহ এবং সুদেষ্ণা রায় পরিচালিত ছবি ‘দেখ কেমন লাগে’। সুতরাং কাজের দিক থেকে কোনও রকম কমতি নেই শুভশ্রীর জীবনে।

 

শুভশ্রী অভিনয় আসার আগে কী কাজ করতেন? জানলে অবাক হবেন :-

লখনউতে ইন্ডিয়ান ইন্সটিটিউট থেকে মাস্টার্স করার পরে ইনফরমেশন টেকনোলজির উপর আরও একটি মাস্টার্স করে কর্পোরেট হাউসে উচ্চপদে কাজ করতেন তিনি। প্রথমে তিনি টাটাতে অ্যাডমিনিসট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন। পড়ে ‘আভেন্ডাস গ্রুপ অফ কোম্পানি’ তে এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেন।

কিন্তু হঠাৎ একদিন সিনেমা জগতে পা রাখার অফার আসে তাঁর কাছে। অভিনয়ের প্রতি টান ছিল তার বরাবরই। ফেরাতে পারেননি সেই অফার। আর তার পরের জীবন সম্পর্কে তো সকলেই জানেন।

ট্রেড বাংলা