Fri 25th Sep 2026, 12:51 pm

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি অফিসার/সিনিয়র অফিসার ফর এমটিবি সিকিউরিটিজ লিমিটেড (এমটিবিএসএল) পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার/সিনিয়র অফিসার ফর এমটিবি সিকিউরিটিজ লিমিটেড (এমটিবিএসএল)

যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে মাস্টার্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ২৫ থেকে ৩৬ বছর। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, সিরাজগঞ্জ (তারাশ), চট্টগ্রাম বিভাগে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগামী ২১ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।