Tue 22nd Sep 2026, 1:38 am

রকমারি ডটকমে চাকরির সুযোগ

রকমারি ডটকমে চাকরির সুযোগ

রকমারি ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে জুনিয়র এক্সিকিউটিভ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

জুনিয়র এক্সিকিউটিভ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম অনার্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। অনভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদনের সুযোগ পাবেন। চাকরির বয়সসীসা ২০ থেকে ৩০ বছর। পদটিতে শুধু নতুনরাই আবেদন করবেন। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন

১০ হাজার থেকে ২০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগামী ১৮ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : জাগোজবস ডটকম