Tue 22nd Sep 2026, 1:39 am

মাই ওয়ান এনার্জি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

মাই ওয়ান এনার্জি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

মাই ওয়ান এনার্জি লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার- শোরুম পদে পাঁচজনকে নিয়োগ দেবে। পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজার- শোরুম

যোগ্যতা

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির বয়সসীমা ২৫ থেকে ৩২ বছর। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন

১২ হাজার ৫০০ টাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগামী ২৩ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : জাগোজবস ডটকম