নতুন বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৯৯১ সালে ডিন জোন্সের পর সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া ক্রিকেটার কোহলি। ২৭ বছর আগে ৯১৮ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এ মারকুটে ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটের সাপোর্টার বনে গেছেন মাশরাফি বিন মুর্তজা। আর সাপোর্টার হিসেবেই আগামী মাসে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য সিরিজটি দেখতে চান দেশসেরা এই ক্রিকেটার।
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলির হাত ধরে দলটির এমন দাপুটে সিরিজ জয় করে। সবশেষ সেঞ্চুরিয়নে জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।
চন্দিকা হাথরুসিংহের যুগে ঘরের মাঠে এতটা অসহায় কখনো দেখা যায়নি বাংলাদেশকে। সত্যিকারের বাঘই ছিল তারা। এবার সেই হাথুরুসিংহের শ্রীলঙ্কার কাছে টানা দুই সিরিজ হেরে তৃতীয়টিতে হোয়াইটওয়াশ হওয়ার পথে স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে ৭৩ রানে জয় নিয়ে সিরিজ জিতলো ভারত। বিরাট কোহলিদের দেয়া ২৭৫ রানের টার্গেটে নির্ধারিত ওভারে ২০১ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা।