Fri 7th Aug 2026, 4:01 am

এশিয়া

হজ্ব পালনে নতুন নির্দেশনা জারি

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র হজ পালনকারী নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন শর্ত ও নির্দেশনা জারি করেছে। এবার শুধু তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে, যারা একবারও হজ পালন করেননি। তবে, হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে।

চীনের তরুণ-তরুণীরা বিয়েতে আগ্রহী নয় কেন ?

চীনে গত বছরে বিয়ের নিবন্ধন এক-পঞ্চমাংশ কমে গেছে, এবং ক্রমহ্রাসমান জনসংখ্যার সমস্যা মোকাবিলা করতে তরুণ-তরুণীদের বিয়ের প্রতি আগ্রহী করতে এবং সন্তান নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার, কিন্তু বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ কার্যকর হচ্ছে না। ২০২৪ সালে, চীনে মাত্র ৬১ লাখের বেশি যুগল বিয়ে নিবন্ধন করিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় কম, যেখানে ৭৬ লাখ ৮০ হাজার ছিল।

ভারতে বেড়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের হার

ভারতে মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যে এক বছরে ৭৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ‘ইন্ডিয়া হেট ল্যাব’ জানিয়েছে, ২০২৪ সালে দেশটিতে ১,১৬৫টি বিদ্বেষমূলক মন্তব্য রেকর্ড করা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৭৪.৪ শতাংশ বেশি।

স্বামীর টাকায় ঘুষ দিয়ে সরকারি চাকরি অর্জন,পরে স্বামীর সাথেই বিচ্ছেদ

মণীশ মীনা নামে এক যুবক ঘুষ দিয়ে তার স্ত্রী আশা’র জন্য একটি সরকারি চাকরি পেতে সাহায্য করেছিলেন। এই কাজে তিনি রেলের নিয়োগ পরীক্ষায় একটি ভুয়া পরীক্ষার্থীর সাহায্য নিয়েছিলেন, যার জন্য তিনি ১৫ লাখ টাকা দেন এবং নিজের চাষের জমি বন্ধক রাখেন। তবে চাকরি পাওয়ার পর স্ত্রীর আচরণ বদলে যায় এবং মণীশকে 'বেকার' বলে তাকে ছেড়ে দেন আশা।

শ্রীলংকায় হোস্টেলে ব্রিটিশ ও জার্মান নারীদের রহস্যজনক মৃত্যু

শ্রীলংকার রাজধানী কলম্বোর একটি হোস্টেলে দুই বিদেশি নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে, ৩০ জানুয়ারি তাদের রুমে ছেটানো কীটনাশকের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ তদন্ত করছে, যাতে নিশ্চিত হওয়া যায় এই কীটনাশক তাদের অসুস্থতার কারণ ছিল কিনা।

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন যে, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন, এবং এটি সবার জন্যই লাভজনক হতে পারে।