বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমা অংশগ্রহণ শেষে ভারতে ফেরার পথে হেনস্থার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলী জেলার এম টেক ছাত্র রেজাউল ইসলাম। তিনি এবং তার তিন বন্ধু নদীয়া জেলার গেদে থেকে ট্রেনে চড়েন, তাদের গন্তব্য ছিল কলকাতার শিয়ালদহ স্টেশন। যাত্রাপথে কিছু যাত্রী রেজাউলকে বাংলাদেশি বলে কটূক্তি করে এবং তার ধর্ম নিয়ে অবমাননা করে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে রেজাউল জানায়, তার শারীরিক নিগ্রহও করা হয়।
ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এ ভূমিকম্পের কারণে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। রটার্সের প্রতিবেদনে জানানো হয়েছে যে, দেশটির ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা বুধবার (৫ ফেব্রুয়ারি) ভূমিকম্পের গভীরতা ৮১ কিলোমিটার ছিল বলে জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ, যেমন যুক্তরাজ্য, বেলজিয়াম, সৌদি আরব, এবং ডমিনিকান প্রজাতন্ত্রের বিভিন্ন কোম্পানি কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে। করোনা মহামারির পর থেকে এই উদ্যোগ অনেক দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং তার সফলতার পর বেশ কিছু দেশ এটি স্থায়ীভাবে গ্রহণ করেছে। ইন্দোনেশিয়া এখন এই পথে হাঁটছে, যেখানে মন্ত্রণালয়ের একটি বিভাগ ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ার পর চার দিনের কর্মসপ্তাহ চালু করেছে।
এক বাবা পাকিস্তানে তার কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন। তার মেয়ের টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল। এর জেরে মেয়েকে হত্যা করেছেন। মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় তিনি তার মেয়ে হীরাকে গুলি করে হত্যা করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আনোয়ার উল-হক তার ১৩ থেকে ১৪ বছর বয়সি মেয়ে হীরা আনোয়ারকে গুলি করেছেন বলে পুলিশ জানিয়েছে। আনোয়ার উল-হকের মার্কিন নাগরিকত্ব রয়েছে। তার মেয়েও মার্কিন নাগরিক।
পাঁচ বছর পর চীন ও ভারত আবার সরাসরি বিমান চলাচল শুরু করতে যাচ্ছে। ২৭ জানুয়ারি, সোমবার, চীনে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উন ওয়েইডংয়ের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ভারতে ব্রিটিশরাজকে কাঁপিয়ে দিয়েছিল যে হত্যাকাণ্ড, সিংহাসন ছাড়তে হয়েছিল ইন্দোর রাজ্যের রাজাকে