Fri 7th Aug 2026, 4:39 am

ইন্ডিয়াতে নায়িকাকে সরাসরি ‘দেহ ব্যবসা’র প্রস্তাব

ইন্ডিয়াতে নায়িকাকে সরাসরি ‘দেহ ব্যবসা’র প্রস্তাব

চেহারা ও গড়নগত মিল থাকায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করা হয় অমলা পালকে। অমলাও অভিনয় করেন।

তবে বলিউডে নয়, দক্ষিণী সিনেমায়। এই অভিনেত্রীকেই এবার তার কর্মক্ষেত্রে সরাসরি ডেকে কুপ্রস্তাব দেয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ওই স্থান ত্যাগ করার পরও ওই লোক পিছু পিছু আসেন। তাই বিরক্ত হয়ে বুধবার পুলিশে অভিযোগ করেছেন অমলা।

মালয়েশিয়ার একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা অমলা পালের। চেন্নাইয়ে সে অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করছিলেন। অনুষ্ঠানের মধ্যেই সে লোকটি ঢুকে পড়েন।

অমলা বলেন, ‘লোকটি আমার সঙ্গে খুবই অশালীনভাবে কথা বলেছে। তার কথার ধরণ দেখে মনে হয়েছে সে সেক্স নিয়ে বাণিজ্য করতে আসছে।

আমি খুবই চমকে গেছি, অপমানিত বোধ করেছি। নাচের অনুশীলন করার সময় সে ভেতরে ঢুকে পড়ে। সে এমনভাবে কথা বলছিল যে আমি তাকে ওই অনুষ্ঠানেরই একজন মনে করেছিলাম।

ভেতরে আমি একা ছিলাম। সে জানতো ওই সময় আমি ওখানে আছি। সে কারণেই আমি অনিরাপদ বোধ করেছি। নিশ্চয়ই সে কারো সহায়তা নিয়ে এটা করেছে। এ কারণেই সে জানতো ওই সময় আমি সেখানে থাকবো।’