Fri 7th Aug 2026, 4:49 am

জাতীয় পার্টির সমাবেশ শুরু, মঞ্চে এরশাদ

জাতীয় পার্টির সমাবেশ শুরু, মঞ্চে এরশাদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সোয়া ১০টায় কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে সমাবেশস্থলে প্রবেশ করেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।

সমাবেশে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত আছেন।

সমাবেশে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে প্রবেশ করে জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ইতোমধ্যে উদ্যানের উল্লেখযোগ্য অংশ নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। ভেতরে জায়গা না পেয়ে অনেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।