Fri 7th Aug 2026, 5:26 am

থানচিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

থানচিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রাণ বন্টন ও ক্ষুদের শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা সেজে নেচে গেয়ে স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের স্বীয় কর্মক্ষেত্রে দেশ ও জাতির সর্বাঙ্গীন কল্যাণে সুখী, সমৃদ্ধ, বাংলাদেশ ও স্বাধীনতা সংগ্রাম দেশের প্রকৃত ইতিহাস, গৌরবময় দেশে আজ উন্নয়নশীল দেশ হিসেবে সাফল্য অর্জনকে প্রত্যোকে সক্রিয় ভুমিকা রেখেই দেশ গড়ে তুলবো এই মহান স্বাধীনতা ৪৭ বছর পূর্তিতে আমাদের প্রত্যাশা, এই প্রতি পাধ্য ও শ্লোগান নিয়ে তাৎপর্যপূর্ণ যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে থানছিতে ব্যাপক কর্মসূচী মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয় ।

উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,এনজিও সংস্থা ,শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংগঠন সমূহের এতে পৃথক ভাবে অংশ নিয়েছে ।

কর্মসূচী মধ্যে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদের স্মরনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন ,জাতীয় পতাকা উক্তোলন, মুক্তিযোদ্ধাদের সর্ম্মধনা,খেলাধুলা ,কুজকাওয়াজ,ডিসপ্লে ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রদীপ জালানো,স্বাধীনতা অর্জন ও মুক্তিযোদ্ধ সংগ্রাম চেতনা, প্রীতি ফুটবল প্রতিযোগীতা, দুর্নিতি প্রতিরোধ, বিষয় নিয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার বিতরণ ।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগের থানছি সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচীতে সকাল ৮ ঘটিকার আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উক্তোলন পরে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষিকা ছাত্র/ছাত্রী , আইন শৃংখলা বাহিনীর ,আনসার ভিডিপি ও উপজেলা স্কউট দল ডিসপ্লে অংশ নেন।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী মো: ইমরান হোসেন বাংলাদেশ দির্ঘজীবি হোক এই শ্লোগান মধ্যদিয়ে সঞ্চালন করেন। এতে উপজেলা চেয়ারম্যান ক্যহ্লচিং মারমা,নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা বিভিন্ন সরকারী বে-সরকারী দপ্তরে প্রধান,রাজনৈতিক দলের কর্মী,বি.জি.বি কর্মীসহ আইন শৃংখলার বাহিনীর, গণমাধ্যম কর্মী,গন্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত জনতা সতর্ষ্ফুত অংশ গ্রহন করেন ।

বিকাল ২ ঘটিকার সময় মহান স্বাধীনতা দিবসের মুক্তিযোদ্ধাদের সর্ম্মধনা ও আলোচনা সভা উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর আলী,প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন । সদ্ধ্যা ৭টায় থানচি সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগের ছাত্র/ছাত্রী ও এলাকার প্রবীন/নবীন শিল্পিদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ২০১৮ সমাপ্তি ঘটে ।