Fri 7th Aug 2026, 5:25 am

বিশ্ব পানি দিবসে ঝালকাঠিতে মানববন্ধন

বিশ্ব পানি দিবসে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠিতে বিশ্ব পানি দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মার্চ) সকালে শহরের ফায়ার সার্ভিস মোড়ে ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি (সনাক) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মো. লাল মিয়া, জলবায়ু অর্থায়নে সুশাসন উপ কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু, টিআইবির ঝালকাঠির সহকারী ব্যবস্থাপক কমলেন্দ গুহ, ইয়েস সদস্য তাইয়েবা আক্তার, তানভীর ফয়সাল, পার্থ হাওলাদার প্রমুখ।